মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে বিজিবির হাতে গাঁজাসহ আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধ ॥ হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার (১আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই নামক স্থানে অভিযান চালিয়ে রাকিব (২২) ও লিটন মিয়া (৩০) কে আটক করা হয়। আটককৃত রাকিব মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে ও লিটন একই এলাকার নিজনগর গ্রামের মৃতঃ আব্দুর রাজ্জাক এর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, হরষপুর বিওপি ক্যাম্পের নায়েক মোঃ ইউসুফ এর নেতৃত্বে একদল বিজিবি’র জওয়ান অভিযান চালিয়ে উল্লেখিত আসামিদের সাথে থাকা ১টি ব্যাগ তল্লাশি করে মাদকসহ তাদের আটক করে।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com