মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

পরিবারের দুর্দশার খবর পত্রিকায় প্রকাশের পর ॥ বাহুবলের ইউএনও’র মাধ্যমে শুকনো খাবার ও আর্থিক সহায়তা পেল সংঘর্ষে নিহত দুলাল মিয়ার পরিবার

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সংঘর্ষে নিহত দরিদ্র দুলাল মিয়ার ১০ সদস্যের অসহায় পরিবারকে শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। গতকাল রোববার বিকেলে উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের ওই পরিবারটির হাতে এ সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও অফিসার্স কাবের সাধারণ সম্পাদক হোসেন শাহ, উপজেলা মৎস্য অফিসার মিজবা উদ্দিন আফজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা অসহায় ও শোকাহত ওই পরিবারের সদস্যদের খোজখবর নেন এবং শান্তনা দেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার ও অফিসার্স কাবের সাধারণ সম্পাদক হোসেন শাহ জানান, পত্রিকায় উল্লেখিত পরিবারটির অসহায়ত্বের খবর দেখে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা অফিসার ক্লাবের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেন। তিনি আরো জানান, একই দিন অফিসার্স ক্লাবের পক্ষ থেকে স্নানঘাট ইউনিয়নে দুস্ত, অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এ সহায়তা বিতরণের পরিকল্পনা আছে। উল্লেখ্য, গত ১৪ জুলাই রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দু’টি বাঁশ কেটে ফেলার জের ধরে সংঘর্ষের ঘটনায় উপজেলা শংকরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র দুলাল মিয়া নিহত হন। তিনি সর্ব নিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ১২ বছর বয়সী ৮ সন্তান ছাড়াও বৃদ্ধ মা ও স্ত্রীকে রেখে যান। ভূমিহীন এ পরিবারটি অন্যের বাড়িতে একটি ভাঙা ঘরে বসবাস করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com