শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ভ্যান চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০১৪
  • ৬৯৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে স্কয়ার ফার্মানিটিক্যালস এর ঔষধ বহনকারী কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তাদের সন্তানসহ দু’জন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-মৌলভীবাজার সড়কের বাহুবল উপজেলার মিরপুরের অদূরে নতুনবাজার নামক স্থানে। নিহতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা সুনিল দেব (৪৫) ও তার স্ত্রী রিনা দেব (৪০) ও তাদের স্বজন নিরুপম দেব (৪৫)। এছাড়া তাদের অপর এক সন্তান ও অটোরিক্সার চালককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- শ্রীমঙ্গলের সুনিল দেব তার স্ত্রী-সন্তানকে নিয়ে হবিগঞ্জে তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য একটি একটি অটোরিকশা ভাড়ায় নেন। তারা ঢাকা-মৌলভীবাজার সড়কের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় পৌঁঁছুলে শ্রীমঙ্গলগামী একটি পিকআপ ভ্যান অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সা যাত্রী সুনিল দেব ও তার স্ত্রী রিনা দেব ঘটনস্থলেই মারা যান। এ সময় নিহতের এক সন্তান ও অটোরিকশা চালক আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার ও পিকআপটি আটক করে। তবে দুর্ঘটনার পরপরই ভ্যান চালক পালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com