বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

যানজটে নাখাল হবিগঞ্জ শহরবাসী

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০১৪
  • ৫৫৩ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে হবিগঞ্জ শহরবাসী। শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানজট শুধু নিত্য সঙ্গী হিসেবেই নয় চরম আকার ধারণ করছে। ছোট্ট এ শহরে প্রায় চার হাজার টমটম, প্রায় ৫ হাজার রিক্সা, মাত্রাতিরিক্ত পরিবহন, রিক্সা ও টমটমের অবৈধ পার্কিং, ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন অনিয়মের কারনে চৌধুরী বাজার, পুরাতন খোয়াই ব্রীজ রোড, কালিবাড়ি রোড, টাউন হল রোড, পুরাতন হাসপাতাল সড়ক হরহামেশাই যানজট লেগে থাকে। তাছাড়া ঈদকে সামনে রেখে জেলার বাইরের অনেক পরিবহন শহরে প্রবেশ করায় পরিস্থিতি নাজুক আকার ধারণ করেছে। ট্রাফিক বিভাগ ও পৌরসভা যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যানযটের কারনে শহরের রাস্তাঘাটে চলাচল করতে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ছাত্রছাত্রী স্কুল কলেজে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। চিকিৎসাস্থলে পৌঁছতে দীর্ঘ বিড়ম্বনায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। শুধু দিনের বেলা নয় রাতেও শহরে দেখা মিলছে যানজট। বিশেষ করে বাণিজ্যিক এলাকার শরীফ ষ্টোরের সামনে ও চৌধুরী বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রতিদিনই একাধিক ভারি যান থেকে মালামাল লোড-আনলোড করা হয়। যে কারণে এসব পয়েন্টে যানজট এখন নিত্যনৈমত্তিক ব্যাপার। তাছাড়া চৌধুরী বাজার এলাকার বিভিন্ন আড়ৎদাড়ের দোকানের সমানের সড়কে দুপুরের পর থেকে ট্রান্সপোর্ট এর মালামাল ট্রাক হতে লোড-আনলোড হওয়ার কারনে এই এলাকা ঘন ঘন যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে কয়েকজন পৌর নাগরিক বলেন, অবৈধ টমটম ও রিক্সা যত্রতত্র পার্কিং বন্ধ করা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com