শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ১

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ময়নাবাদ নামক গ্রামে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার ও আবু বক্কর (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার (২৩) জুলাই বিকাল আনুমানিক সাড়ে ৪ঘটিকায় এ অভিযান পরিচালনা করা হয়। চুনারুঘাট থানার এসআই অজিত তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ আলী আশরাফ এর সার্বিক দিক নির্দেশনায় ময়নাবাদ গ্রামের খুর্শেদ আলীর বসত ঘরে সঙ্গীয় ফোর্স এএসআই কামরুল ইসলাম ও এএসআই মোফাজ্জল সহ তল্লাশি অভিযান চালান একদল পুলিশ।
তল্লাশির এক পর্যায়ে তারা বসত ঘরের খাটের নিচ থেকে ২টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে পলিথিনে মোড়ানো ১কেজি করে ৪টি বান্ডিলে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করেন। জড়িত আবু বক্করকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন।
আবু বক্কর উপজেলার চন্দনা (ধলাইপাড়) গ্রামের আব্দুল গফুর এর পুত্র।
জড়িত অপর ২ জন পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মালামাল ও আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল বলে জানান, ওসি মোঃ আলী আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com