শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

অন্ধকারের সুযোগ নিয়ে শহরে বাড়ছে চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে রাত ৮টার পর দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারের সুযোগ নিয়ে চুরিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। গত বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে জানা গেছে, শায়েস্তানগর এলাকার রহিম পোল্ট্রি ফার্ম ও উচাইল মার্কেটের আল আমিন লাইব্রেরীতে চুরি হয়। চোরের দল অন্ধকারের সুযোগ নিয়ে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। অপরদিকে একই রাতে কোরেশনগর এলাকার ৫ম তলা এলাকার এক বাসায় চুরি সংঘটিত হয়। অনেক ব্যবসায়ীরা জানান, রাত ৮টার পর দোকান বন্ধ করে রাখায় চোরের দল সুযোগ পেয়েছে। এ সময় বিভিন্ন লোকজন ঘুরাফেরা করলেও সন্দেহ হয় না। পুলিশ টহলও তেমন একটা নেই। এ কারণেই দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com