সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

আজ থেকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলবে ॥ হতাশ মানুষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল সোমবার রাত থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আংশিকভাবে লোডশেডিং করা হচ্ছে। তবে আজ মঙ্গলবার থেকে সিডিউল মোতাবেক লোডশেডিং চলবে। প্রচন্ড গরমের মাঝে লোডশেডিং করার ফলে সাধারন মানুষ চরম ভোগান্তিতে পড়বেন বলে জানা গেছে। বিদ্যুত অফিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পর্যালোচনা করে ১ ঘন্টা করে লোডশেডিং করা হবে। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে যেমন, ২-৩ ঘন্টা পর পর প্রতি এলাকায় ১ ঘন্টা। জানা যায়, সারাদেশে বিদ্যুত সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে।
হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, এখনও সুনির্দিষ্ঠ করে কোনো এলাকার সিডিউল আসেনি। তবে আজ থেকে প্রতি এলাকায় ১ ঘন্টা করে লোডশেডিং করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com