বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে কিশোরীকে উত্যক্ত করায় বখাটের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রাস্তায় মেয়েকে উত্যক্ত করায় শাফি আহমেদ (১৯) নামে এক বখাটে যুবককে মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বখাটে শাফি পৌরসভার ওসমানী রোডের কুদরত আলীর পুত্র।
গত বৃহস্পতিবার সন্ধায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় এস আই আমির হামজার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন মানুষ যাতে নির্বিগ্নে ঈদ করতে পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। যারা নারী উত্যক্ত করবে তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবেনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com