বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ৯ টি আশ্রয় কেন্দ্রে রাহেল পরিবারের পক্ষে সহায়তা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৪০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শহরের ঐতিহ্যবাহি খালিক মঞ্জিল সত্বাধিকারী ও তরুণ রাজনীতিবিদ আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল পরিবারের তরফে বন্যা কবলিত শহরের ৯ টি আশ্রয় কেন্দ্রসহ ৮ শতাধিক পরিবারে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। কয়েক দফায় এসব ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। গতকাল দুপুরে শহরের ঐতিহ্যবাহি নহরপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে সহায়তা বিতরণ করেন বিগত পৌর নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। এছাড়াও ৪ জুলাই ষড়যনন্ত্রমৃলক নির্বাচনী মামলায় কারারুদ্ধ আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল সহধর্মিণী তাসমিয়া শারমিন মৌরি স্বামীর নির্দেশনায় শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে মানবিক সহায়তা বিতরণ করেন। জে.কে. সরকারি উচ্চ বিদ্যালয়, হিরা মিয়া বালিকা বিদ্যালয়, গনজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক (ভারপ্রাপ্ত) গুল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, আলহাজ্ব খয়রুল বশর চৌধুরী, গনজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল তালুকদারের নেতৃত্বে শহরের গয়াহুরি, তিমিরপুর, নবীগঞ্জ মহা বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ছাড়াও শতাধিক দরিদ্র পরিবারে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এসময় আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরণকালে রাহেল সহধর্মিণী তাসমিয়া শারমিন মৌরি বলেন, বিগত পৌর নির্বাচনে ষড়যন্ত্রে পরাজিত জনতার মেয়র রাহেল চৌধুরী আইনের প্রতি শ্রদ্ধাশীল। গত সোমবার ষড়যন্ত্রমূলক মামালায় আদালতে যাবার প্রাক্ষালে বলে যান, ফিরে না এলেও পৌরসভার প্রতিটা ওয়ার্ডে গিয়ে বন্যা কবলিত লোকজনকে পারিবারিক সহায়তা পৌঁছাতে হবে। স্বামীর নির্দেশে মানবিক সহায়তা বিতরণে কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়ে সহায়তা বিতরণ করেন। এসময় দৃশ্যমান ষড়যন্ত্রে কারা নির্যাতিত স্বামীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং যে কোন পরিস্থিতিতে পৌরবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, ৪ জুলাই সোমবার নির্বাচনী সহিংসতার কথিত অভিযোগে পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র ছাবির আহমদ চৌধুরী চাচাতো ভাই মদরিছ চৌধুরীর দায়েরকৃত মামলায় কারারুদ্ধ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল ৫ জুলাই জামিনে মুক্ত হয়েই বন্যা কবলিত পৌরবাসীর সহায়তায় অনবদ্য নজির স্থাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com