শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী খালেকুজ্জামান লায়েক (৪৫) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃত লায়েক নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের মৌলানা মুহিবুর রহমানের পুত্র। পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের সিলেট জালালাবাদ থানায় দায়েরকৃ একটি হত্যা মামলায় খালেকুজ্জামান লায়েকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলমের সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় কৈলাশগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ডালিম আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com