বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং সড়কে কাভার্ড ভ্যান চাপায় টমটম চালক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের চাপায় এক টমটম চালক নিহত ও ২ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ জুলাই) সকালে সড়কের ভাটিপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৬টায় উল্লেখিত স্থানে হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর সিমেন্টবাহী একটি কভার্ড ও আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি টমটম গাড়িকে চাপা দেয়। এতে টমটমটি দুমড়ে মুচড়ে যায় এবং টমটম চালক আজমিরীগঞ্জ উপজেলার নগর পশ্চিমপাড়ার আব্দুল কদ্দুছ মিয়ার পুত্র পায়েল (২৫)। একই এলাকার মুক্তার হোসেনের পুত্র মৎস্য ব্যবসায়ী কালন মিয়া (২৮) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার সিরিয়াইল গ্রামের আবু মিয়ার পুত্র তাহের মিয়া (২৯) গুরুতর আহত হন। ঘটনার পর পরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। ভাটিপাড়া গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। কাভার্ড ভ্যানটিকে বানিয়াচং থানা পুলিশ আটক করেছেন। আটককৃত কাভার্ড ভ্যানের নাম্বার ঢাকা মেট্রো-উ-১১-৪৮৬৩। কাভার্ড ভ্যানটির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন। এদিকে আজমিরীগঞ্জের সাংবাদিক মিলাদ মাহমুদ জানান, টমটম চালক পায়েল মারা গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com