শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জে ত্রাণ বিতরণ-শোভাযাত্রা

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ, বর্ণাঢ্য শোভযাত্রা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। গতকাল শনিবার (২৫) জুন দিনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন। পরে এক বর্ণাঢ্য শোভযাত্রা শহর প্রদণি শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভযাত্রায় অংশ নিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি, জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, আজ বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে পুরো বাংলাদেশ সড়কপথে অবিচ্ছিন্ন একটি ভূখন্ড হিসেবে আবির্ভূত হলো। পুরো বিশ্বকে অবাক করে দিয়ে আজ উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীতি স্বপ্নের পদ্মা সেতু। এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারা।
এদিকে, পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মানুষদের মাঝে বিশেষ ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com