রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নবীগঞ্জ পুলিশের আনন্দ র‌্যালী

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘আমার টাকা, আমার সেতু’ বাংলাদেশের পদ্মা সেতু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে থানার অফিসার ইনর্চাজ মো. ডালিম আহমদের নেতৃত্বে আনন্দ র‌্যালী থানা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে।
উক্ত আনন্দ র‌্যালীতে অংশগ্রহন করেন নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, প্রেসকাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, কাউন্সিলর কবির মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি ইউপি মেম্বার বাবলু আহমদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম, সংরক্ষিত কাউন্সিলর পুর্ণিমা রানী দাশ, সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই আবু সাঈদ, এসআই মৃদুল রায়, এসআই গৌতম দাশ, এসআই মোস্তাফিজুর রহমান প্রমূখ। এর আগে প্রজেক্টটরের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্টান উপস্থিত শ্রোতাদের দেখানো হয়। এক পর্যায়ে উদ্বোধনী অনুষ্টানে অনুষ্টিত মোনাজাতে অংশ গ্রহন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com