সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে অজ্ঞাত গাড়ি চাপায় মুসল্লির মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের আন্দিউড়া এলাকায় জুম্মার নামাজ পড়তে যাবার সময় গাড়ি চাপায় আব্বাস মিয়া (৬০) নামের এক মুসল্লি মারা গেছেন। প্রায়ই ওই স্থানে দূর্ঘটনা ঘটায় উত্তেজিত জনতা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার হাড়িয়া গ্রামের মৃত নায়েব আলীর পুত্র। গতকাল ওই সময় গোসল শেষে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। এ সময় সড়ক পার হতে গেলে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com