বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সরকারী গাছ কর্তন করে বিক্রি \ ইউএনও’র নিকট অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মান্দারকান্দি পরগনার তিমিরপুর মৌজার খাস খতিয়ানের সরকারী জায়গার উপর ৩টি প্রাচীন রেন্ট্রি গাছ কর্তন করে বাজারে বিক্রি করেছে তিমিরপুর গ্রামের মৃত মখলিছ মিয়ার পুত্র চিরু মিয়াসহ তার পরিবারের লোকজন। সরকারী গোপাট অবৈধ দখল ও সরকারী গাছ কর্তনকে বিক্রির ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একই গ্রামের আউয়াল মিয়া তালুকদার নবীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার বরাবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, চিরু মিয়া গংরা সরকারী খাস খতিয়ানের গোপাটের জায়গা অবৈধ ভাবে দীর্ঘদিন যাবত দখল করে আসছেন। গতকাল রবিবার দিন দুপুরে সরকারী রাস্তার পাশে প্রাচীনকালে ৩টি রেন্ট্রি গাছ যার বাজার মূল্য ১ লক্ষ টাকা মূল্যর হবে তিনিসহ তার পরিবারের লোকজন প্রভাব কাটিয়ে গাছ কেটে শহরের একটি সমিলে বিক্রি করেন। অভিযোগ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তার নিদেশে সদর ইউনিয়নের তহশিদার মোতাহের হোসেন সরজমিনে গিয়ে গাছ কাটাসহ সকল প্রকার কাজ বন্ধ রাখতে বলেন। তিনি চলে আসার পরই ওই প্রভাবশালীরা গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে সরকারী জায়গা থেকে গাছ কর্তনের চিত্র এবং ট্রাক দিয়ে গাছ নিয়ে যেতে দেখা যায়। প্রশাসনের লোকের বাধা প্রদান করার পর প্রভাব বিস্তার করে গাছ কেটে বিক্রির ঘটনায় শহর আলোচনা ঝড় বইছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com