বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জে উল্টে গেলো বন্যার্তদের খাদ্যবাহী ট্রাক

  • আপডেট টাইম সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ সিলেটের বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা নিয়ে যাওয়ার পথে একটি ট্রাক উল্টে গেছে। রবিবার (১৯ জুন) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য একটি ট্রাকে ঢাকা থেকে ট্রাকভর্তি চিড়া-মুড়িসহ শুকনো খাবার নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়রা চালক ও খাবার উদ্ধার করে। এরপর আবার ট্রাকে তুলে দিলে খাবারগুলো নিয়ে যাওয়া হয়।
পানিউমদা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও বড়চর গ্রামের এখলাছুর রহমান জানান, পানিবন্দি মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক বড়চর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ব্যক্তিগতভাবে অনেকে সহায়তা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com