সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গ পুলিশের অভিযান ৮ পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৮ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ১১ জুন দিবাগত রাতে ওসি মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই সবুজ কুমার নাইডু একদল পুলিশ নিয়ে টুপিয়াজুরীতে অভিযান চালিয়ে পলাতক আসামী মৃত অলি উল্লার পুত্র মোঃ ফেরদৌস মিয়া ও মোঃ জসিম মিয়া (২৮), মৃত আঃ ছমেদের পুত্র মোঃ সামছুল হক (৫৫), মৃত অলি উল্লার স্ত্রী মোছাঃ মিনারা বেগম (৪৫), জসিম উদ্দিনের স্ত্রী তানিয়া আক্তার, মৃত অলি উল্লার কন্যা নাজমা বেগমকে গ্রেফতার করেন। এ ছাড়া এসআই রাকিব হোসেন একদল পুলিশ নিয়ে নাগেরখানা গ্রামের আব্দুল জলিলের পুত্র শফিকুল ইসলাম (৪০) ও আলা উদ্দিনের পুত্র মোঃ হাবিবুর রহমান (২৪) কে গ্রেফতার করেন। গতকালই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com