বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে কিশোরীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০২২
  • ৭১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢুলনা গ্রামের হারুন মিয়ার নির্মাণাধীন পাকা ঘর থেকে রসো আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে তার খালা শিফা আক্তার ও ভাবি মিশু আক্তার। গতকাল রবিবার (৫ জুন) রসোর বাবার নির্মাণাধীন পাকা ঘরে ঘটনাটি ঘটে। রসোর খালা শিফা বলেন, বেলা আনুমানিক পৌনে ৩ টার সময় রসো বাথরুমে যায়। তার ফিরতে দেরি হতে দেখে তিনি বাথরুমের দিকে এগিয়ে যান। তখন রসোর বাবার নির্মাণাধীন পাকা ঘরে শব্দ শুনতে পেয়ে ভিতরে গিয়ে রসোকে দরজার উপরের লিংটারের সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। তিনি চিৎকার করে রসোর ভাবি মিশুকে ডাক দেন। রসোর ভাবি মিশু ও খালা শিফা মিলে রসোর দেহ মাটিতে নামিয়ে মাথায় পানি ঢালেন। পানি ঢালা অবস্থায় রসুর মৃত্যু হয়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন মুরাদ ও চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক সুরতহাল শেষে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, প্রত্যেকদর্শীদের বক্তব্য ও সুরতহাল শেষে পুলিশের প্রাথমিক ধারণা গলায় ফাঁস জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com