শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাথমিক চিকিৎসাসেবা কর্মশালা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রাণিসম্পদ সেবা সম্প্রসারণের লক্ষ্যে মাধবপুর উপজেলার নির্বাচিত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা কোর্সের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ মে) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ে ভবনে সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, জাইকার কর্মকর্তা মোঃ মামুন, কার্যক্রম সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে সংশ্লিষ্ট নির্বাচিত প্রশিক্ষণার্থীদের কাজ করতে হবে। একই সাথে মানুষ হিসেবে আমরা নিজের জন্য অন্যের কাছ থেকে যা কিছু প্রত্যাশা করি সে দৃষ্টিভঙ্গি নিয়ে সেবাপ্রার্থীদের সেবা দেয়া নিশ্চিত করতে হবে। কর্মশালায় প্রাথমিক চিকিৎসা সেবা ধারণা বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com