শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ৬টি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও অর্থদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৪১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বৈধ কাগজপত্র না থাকায় আরো ৬টি প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ও বন্ধ করে দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কিছু অনিবন্ধিত ক্লিনিক ব্যবসায়ী। অর্থ দণ্ডপ্রাপ্ত ক্লিনিকগুলো হল, রোকেয়া ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, ডা: সানি কনসাল্টেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার। গতকাল রবিবার (২৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের অভিযানে এগুলো বন্ধ করা হয়। সিভিল সার্জন ডা. মো. নূরুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে প্রশাসন। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল হক জানান, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র নেই বা অনিবন্ধিত সেগুলোকে সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হচ্ছে। বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো হল- হবিগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার রোকেয়া ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, সবুজবাগ এলাকার এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, ডাঃ সানি কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও পৌর বাস টার্মিনাল এলাকার সিটি চক্ষু হাসপাতালসহ আরও দুটি। উল্লেখ্য এর আগে গত শনিবার বিভিন্ন উপজেলার আরো ১২ টি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল প্রশাসন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com