সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে ৫নং লামাতাশী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সুখ আলীর মিছিলে জনতার ঢল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ মে) বিকাল ৪টান দিকে স্থানীয় নন্দনপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফুল মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিক মিয়ার সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। সম্মেলন উদ্বোধন করেন বাহুবল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার প্রমূখ। সম্মেলনে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন ৫নং লামাতাশী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুখ আলী। তিনি বলেন-লামাতাসী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব আসবে আমি মেনে নিব। আমি নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে লামাতাসী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দক্ষ কমিটি গঠন করে আগামী ২০২৩ সালের নির্বাচনের জন্য দক্ষ কর্মী তৈরী করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com