বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী চা-কণ্যাদের পাশে ইনারহুইল ক্লাব

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুরভী, জয়া ভৌমিক, এলপি সাঁওতাল আর বৃষ্টি উড়াং। চা বাগানের বস্তিতে জন্ম আর দারিদ্রের মাঝে বেড়ে উঠা কিশোরী। এই দারিদ্রের মাঝেও ফুটবল পায়ে অনন্য শৈলি দিয়ে তারা জেলার সীমানা পেড়িয়ে সারাদেশেই সম্ভাবনাময় নারী ফুটবলার হিসাবে পরিচিতি লাভ করেছে। নিজেদের স্কুলকে সিলেট বিভাগে সেরাস্থান এনে দেয়ার পাশাপাশি বুট পায়ে জেলাদলের পক্ষেও নিয়মিত খেলছে তারা। তাদেরকে অনুসরন করে এখন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে কিশোরীদের মাঝে বৃদ্ধি পেয়েছে ফুটবল চর্চা।
চা বাগান এলাকায় প্রতিষ্ঠিত তাহের সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে পড়ালেখাও করছে তারা। ফুটবলে নারীদের এই এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। সোমবার বিকেলে তাহের সামছন্নাহার উচ্চ বিদ্যায়ে ওই কাবের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে জার্সি এবং ফুটবল। পিংক ফাস্ট শ্লোগান সম্বলিত এই জার্সি গায়েই চা কণ্যারা এবার হবিগঞ্জ,সিলেট তথা ঢাকায় মাঠ মাতাবে। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাছকিরা আক্তার জুবিলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কাবের চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট সানজিদা মুহিব প্রীতি, ভাইস প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলি, ট্রেজারার এডভোকেট সায়লা পারভীন, কাব করেসপন্ডেন্ট রওশন আরা লুনা ও সদস্য দেলোয়ারা চৌধুরী এবং তাহের সামছুন্নাহার স্কুলের শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষক। সুন্দর জার্সি আর নতুন ফুটবল পেয়ে কিশোরী ফুটবলাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে নেমে যায় মাঠে। অতিথিরাও মুগ্ধ হয়ে উপভোগ করেন তাদের ফুটবল দক্ষতা। অনেকেই সেলফি তুলে উৎসাহদের এই চা কণ্যাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com