সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০২২
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শিক্ষার্থীরা মোবাইলফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়েছে। এসময় মাদক ও বাল্য বিবাহকেও লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা শপথ নিয়েছে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ মে) জেলা শহরের আইডিয়াল হাই স্কুলের মিলনায়তনে কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ।’
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এইচ এম রিয়াদ, অর্থ সম্পাদক জয় দেবনাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক অনি আফরোজ, দপ্তর সম্পাদক গোলাপ মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক সাজু আহমেদ, সদস্য ইমন প্রমুখ। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
তিনি জানান, শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নিয়েছে। টিফিনের টাকা বাঁচিয়ে এ পর্যন্ত ১৩ শত ৬৬ টি বিদ্যালয়ে সচেতন করেছে সংগঠনটি। বর্তমানে তারা সিলেট বিভাগীয় সফরে রয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com