শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে বজ্রপাতে কাঠ মিস্ত্রী নিহত ॥ মহিলা আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিরাট ভাটিপাড়া গ্রামের অজিত সূত্রধর (৩৬) একজন বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ সময় রিভা আক্তার (২৫) নামের এক গৃহবধু আহত হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের সুকুমার সূত্রধর এর ছেলে অজিত সুত্রধর কলায় ধানের কাজ করার সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে আহত হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা মোঃ আমিন মিয়ার স্ত্রী রিভা আক্তার বজ্রপাতে আহত হয়। স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, প্রখর রোদেলা থাকলেও দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এর পর মুসলধারে বৃষ্টির সাথে শুরু হয় প্রচন্ড মেঘের গর্জন। বেলা ৬ টার দিকে অজিত সূত্রধর তাদের গরুর খাবারের জন্য বাড়ীর উঠানে খর আনতে গেলে মেঘের তীব্র গর্জনের সাথে বজ্রপাত ঘটে এবং সে ঘটনা স্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে দেখে মৃত্যু ঘোষণা করে। গৃহবধু রিভা বৃষ্টির হাত থেকে রান্নার খড়ি তুলতে বাড়ীর বাহিরে গেলে প্রচন্ড আওয়াজে বজ্রপাত ঘটে। এ সময় সে বজ্রপাতের তীব্র আওয়াজে জ্ঞান হারিয়ে ফেলে। লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হবিগজ্জ সদর হাসপাতালে আনা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com