সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে আশ্রমের নামে বরাদ্দকৃত ১ টন গম আত্মসাতের চেষ্টা

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শ্রীরাম কৃষ্ণ আশ্রমের নামে বরাদ্দকৃত ১ টন গম আত্মসাতের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষন করেছেন আশ্রম কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ননী গোপাল নাথ।
নবীগঞ্জ শ্রীরাম কৃষ্ণ আশ্রমের উন্নয়নে নবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে ১ টন গম বরাদ্দ দেয়া হয়। উক্ত বরাদ্দকৃত গম আশ্রম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অজ্ঞাতে রেখে কমিটির সদস্য প্রমথ চক্রবর্তী বেনু, অশোক তরু দাস ও প্রজেশ রায় ব্যক্তিগত ভাবে অপর আরো দুজন গোপেশ দাস ও মৃদুল রায়কে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট ভূয়া প্রজেক্ট কমিটি সাজিয়ে আশ্রমের বরাদ্দকৃত গম ৪/৫ দিন পূর্বে উত্তোলন করেন। যা অসৎ উদ্দেশ্যে আজও আশ্রম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়নি। গম উত্তোলনের বিষয়টি পরে তারা খোজ নিয়ে এর সত্যতা পান। পরে তারা বিষয়টি নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com