সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট সীমান্তে পুলিশের অভিযান ভারতীয় চোরাই চা-পাতাসহ আটক ১

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা আমু চা-বাগান ডান্ডা গেইট নামক স্থানে অভিযান চালিয়ে ২৯০ কেজি ভারতীয় চোরাই চা-পাতাসহ সিপন রায় (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (১৫) মে ভোর ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালান চুনারুঘাট থানার এসআই মুশফিকুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ। এ সময় টমটম যোগে ভারতীয় চোরাই চা-পাতা পরিবহন কালে সিপনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসআই মুশফিকুর রহমান বলেন, ওসি মোঃ আলী আশরাফ এর সার্বিক দিক নির্দেশনায় ওই স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সিপনকে আটক করতে সক্ষম হন তারা। আরও দু-জন চা-বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সিপন উপজেলার ভেলাবিল বাগানের মিলন রায়ের পুত্র। সিপনের বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান, ওসি মোঃ আলী আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com