সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে অসুস্থ আর রোগাক্রান্ত গরুর মাংস

  • আপডেট টাইম রবিবার, ১৫ মে, ২০২২
  • ৪১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে মৃত, অসুস্থ আর রোগাক্রান্ত গরু-ছাগলের মাংস। ওজনেও দেয়া হচ্ছে কম, সরকারের নির্ধারিত দামের চেয়ে বিক্রি হচ্ছে বেশি দামে। জবাই হচ্ছে চোরাই গরু। প্রতারিত হচ্ছেন ক্রেতারা। মাঝে-মধ্যে ভ্রাম্যমান আদালত এসব অসাধু কসাইদের জরিমানা করলেও তাদের লাগাম টানা যাচ্ছে না। অভিযোগ রয়েছে, শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার, ড্রাইভার বাজার, পুরান বাজার, নতুনব্রীজসহ বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে অসুস্থ আর রোগাক্রান্ত গরু-ছাগলের মাংস। বাজারজাত করণের ক্ষেত্রে ডাক্তারি ফিটনেস সনদের প্রয়োজন থাকলেও তার কোনো তোয়াক্কাই করেন না এই মাংস ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন প্রতারিত হচ্ছে গ্রাহক অন্যদিকে ঝুঁকির মধ্যে পড়ছে স্থানীয়দের স্বাস্থ্য। জনসাধারণের অভিযোগ, অধিকাংশ কসাই অসুস্থ ও রোগাক্রান্ত ও চোরাই পথে আসা ভারতীয় গরু লোক চুর অন্তরালে রাতের অন্ধকারে জবাই করে সকালে বস্তাভর্তি মাংস বাজারে নিয়ে ফ্রেশ গরুর মাংস বলে উচ্চমূল্যে বিক্রি করছে। জবাইয়ের আগে প্রত্যেকটি পশুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব পৌরসভার কর্তৃক দেখভাল করার কথা থাকলেও তা করা হচ্ছে না। সম্প্রতি ভ্রাম্যমান আদালতে এসব অভিযোগে জরিমানা করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা আবারও এসব ব্যবসায় জড়িয়ে পড়ে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com