বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত দু’টি সেলু মেশিন আটক

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ৪৪২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি সেলু মেশিন আটক করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলনকৃত ৩০ হাজার টাকার বালু নিলামে বিক্রয় করা হয়। গতকাল সোমবার বিকেলে উপজেলার হরিতলা ও ফয়জাবাদ চা বাগান এলাকায় এ বালু আটক করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হরিতলা, মধুপুর ও ফয়জাবাদ চা বাগান এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কথিপয় অসাধু ব্যবসায়ী ট্রাক্টরযোগে মধুপুর-হামিদনগর ও হরিতলা-হামিদনগর পাকা রাস্তা দিয়ে নিয়ে আসছে। এতে রাস্তাটি ব্যাপক ভাবে ক্ষতিগস্থ হওয়ায় এ নিয়ে স্থানীয় পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে গতকাল বিকেল ৩টার দিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক এর নেতৃত্বাধিন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় বালু উত্তোলনকারীদের কাউকে না পাওয়া গেলেও হরিতলা গ্রাম এবং ফয়জাবাদ চা বাগান এলাকা থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত দু’টি সেলু মেশিন আটক করা হয়। এ সময় ওই স্থান থেকে আটককৃত অবৈধ বালু তাৎক্ষনিক ভাবে ৩০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com