মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন ১-০ গোলে পৌর একাদশ বিজয়ী

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২২ইং এর শুভ উদ্বোধন করেছের অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, ওসি ডালিম আহমদ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক শাহ রিভজী আহমদ খালেদ, প্যানেল মেয়র-২ আব্দুস ছুবান, সাবেক প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা হোসেন আজাদ, সেক্রেটারী শেখ ছৈফা আক্তার কাকলী, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমদ বেলাল, রফিক মিয়া প্রমূখ। এ সময় স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বেলুন উড়িয়ে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় প্রথমার্ধে অংশ গ্রহন করেন নবীগঞ্জ পৌর একাদশ বনাম ১১নং গজনাইপুর ইউপি একাদশ এবং দ্বিতীয়ার্ধে অংশ নেন নবীগঞ্জ সদর ইউপি একাদশ বনাম ২নং বড় ভাকৈর (পুর্ব) ইউপি একাদশ। খেলায় পৌর একাদশ ১-০ গোলে এবং সদর ইউনিয়নে টাইবেকারে ৪-৩ গোলে বিজয়ী হন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন জানান, আগামী ১৯ মে ফাইনাল খেলা অনুষ্টিত হবে। তার আগে ধারাবাহিকভাবে খেলা চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com