বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা আইনজীবি সহকারি গোপাল সূত্রধরের মৃত্যুতে শোক সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারি সমিতির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি গোপাল চন্দ্র সূত্রধরের পরলোক গমনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নির্ধন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাধন দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাহির উদ্দিন, শ্যামল সূত্রধর, নির্মল চন্দ্র গোপ, চন্দন কুমার মল্লিক, সামছুল হক, তপন চন্দ্র দাশ, রজত কান্তি চৌধুরী, জুয়েল চৌধুরী, জগদীশ দাশ নান্টু, আব্দুল কাদির, সিনিয়র সদস্য আব্দুল হাই, রফিকুল ইসলাম বাহার, মাসুদ চৌধুরী, হরিপদ দাশ সুমন, বিমল দাশ, আব্দুল হাই, আব্দুর রেজ্জাক, মোতাকাব্বির রাজ্জাক, জ্যোতিষ চন্দ্র ভট্টাচার্য্য মানিক, শুভাস সূত্রধর, সোহরাব হোসেন, পবিত্র কুমার দাশ, আব্দুল মন্নান, মো. দুলাল মিয়া, কাজী আব্দুল কাইয়ূম। এ ছাড়াও প্রায় ২ শতাধিক আইনজীবি সহকারি উপস্থিত থেকে প্রয়াত গোপাল চন্দ্র সূত্রধরের জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন এবং তার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে তার পরিবারের শান্তি কামনা করা হয়। প্রসঙ্গত, গত শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে তিনি নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com