মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল স্থগিত ॥ পকেট কমিটি গঠনের চেষ্টা ॥ তৃণমুলে ক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল ফের স্থগিত করা হয়েছে। আজ ৮ মে নির্ধারিত তারিখের কাউন্সিল দলের হাইকমান্ড থেকে স্থগিতের বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রায় ১ যুগ পর আয়োজিত সম্মেলন স্থগিতের খবরে পদপ্রত্যাশীরা অনেকটা হতাশ হয়ে পড়েছেন। কাউন্সিল স্থগিত হওয়ায় ক্ষুব্ধ কাউন্সিলর ও নেতাকর্মীদের অনেকে। দলের সিনিয়র নেতারাও বিস্মিত। তাদের ভাষায়, ‘গড়তে গিয়ে নবীগঞ্জ বিএনপি এখন ভাঙ্গার উপক্রম।
জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নবীগঞ্জ-বাহুবল আসনে মনোনয়ন পান গণফোরামের তৎকালীন সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। মনোনয়ন বঞ্চিত হন তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া। এতে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরবর্তীতে কয়েক মাস পরই নবীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে সাবেক সিনিয়র সহ-সভাপতি সরফরাজ চৌধুরীকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। শেখ সুজাত মিয়াও চলে যান ইংল্যান্ডে। প্রায় ২ বছর লন্ডনে আবস্থান করেন তিনি।
এদিকে বিএনপির হাইকমান্ডের নির্দেশে গেল বছর নবীগঞ্জ উপজেলা বিএনপি কাউন্সিলের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হয়। তখন সভাপতি পদে মনোনয়ন ফরম ক্রয় করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ২ বারের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা। তৎকালীন সময় শেখ সুজাত মিয়া লন্ডনে অবস্থান করায় তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়। স্থানীয় নেতাকর্মীদের অভিমত, নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে সৈয়দ মতিউর রহমান পেয়ারা মিয়ার অবস্থান সুদৃঢ়। এ অবস্থায় কাউন্সিল স্থগিত করতে জেলা ও কেন্দ্রে লবিং শুরু করে একটি পক্ষ। এক পর্যায়ে দলের হাই কমান্ড কাউন্সিল স্থগিত ঘোষণা করে।
এদিকে চলতি বছরের ৩০ মার্চ কাউন্সিলের তারিখ নির্ধারণ হলেও রহস্যজনক কারনে ফের নির্বাচন স্থগিত হয়। সর্বশেষ, পুনঃ তফসিলে আজ ৮ মে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। এর পর থেকে প্রার্থীরা পবিত্র রমজান মাসেও নির্ঘুম প্রচারণা করেন। কিন্তু আবারও কাউন্সিল স্থগিত হওয়ায় প্রার্থী ও তাদের সমর্থক এবং তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন।
উপজেলা বিএনপির একজন সিনিয়র নেতা জানান, আন্দোলন সংগ্রামে যারা রাজপথে নেই তারা নির্বাচনে পরাজিত হতে পারে এমন আশংকায় ষড়যন্ত্র করে কাউন্সিল বানচাল করে পকেট কমিটি অনুমোদনে বিভিন্ন মহলে দৌড়যাপ শুরু করছেন। এতে তৃণমূলের নেতাকর্মীরা হতাশ।
এ ব্যাপারে সিলেট বিভাগের দায়িত্বপাপ্ত নেতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সারা দেশে কাউন্সিলের মাধ্যমে দল পুণঃগঠন কার্যক্রম চলছে। কোন উপজেলায় পকেট কমিটি গঠনের প্রশ্নই উঠে না। সারা দেশের ন্যায় শ্রীঘ্রই নবীগঞ্জ বিএনপির কাউন্সিলের মাধ্যমেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com