সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০২২
  • ২৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের তারাশোল গ্রামের চারাবাগান নামক স্থান থেকে শামীম মিয়া (২০) নামের এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ মে লাশ উদ্ধার করা হয়।
নিহতের পিতা পাঁচগাতিয়া গ্রামের আব্দুল হক জানান, ৩মে রাত ১২টার দিকে শামীম তার কালা কাক্কুর বাড়িতে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলতে যাচ্ছে বলে ফোনে জানায়। কালা মিয়ার সাথে তাদের শত্রুতা রয়েছে এ কথা উল্লেখ করে তিনি শামীমকে সেখানে যেতে বারণ করেন। তখন তাকে বলছিল সেখানে আরও লোকজন তার জন্য অপেক্ষা করছে। এরপর থেকে শামীম আর ফোন রিসিভ করে নি। রাতে শামীম বাড়ি ফিরে না আসায় অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে বুধবার (৪মে) সকালে চুনারুঘাট থানায় জিডি করতে যান। এ দিকে সকাল সাড়ে ১০ টার দিকে শামীমের লাশ ওই গ্রামের নিকট পাওয়া যায়।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরজত আলী, পিবিআই এর পরিদর্শক মৃণাল দেবনাথ সহ পুলিশ, ডিবি ও পিবিআইর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, তদন্ত সাপেক্ষ অবশ্যই এই হত্যাকান্ডে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com