বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ইনাতগঞ্জে চুরি বৃদ্ধি ॥ জনমনে আতংক

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে। মটর সাইকেল থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্টানে চুরি খবর পাওয়া যাচ্ছেন। চোর আতংকে ভুগছেন এলাকাবাসী।
জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার জিরো পয়েন্টে হোসাইন আহমেদের মালিকানাধিন মহসিন ভেরাইটিজ ষ্টোরে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হোসাইন আহমেদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সিসি ফুটেজে দেখা যায় রাত আড়াই টার দিকে চোরের দল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক হোসাইন আহমেদ এ চুরির ঘটনায় জিডি দায়ের করেছেন।
এদিকে গত কয়েক দিনে ইনাতগঞ্জ বাজার থেকে ৪/৫টি মটর সাইকেল চুরি হয়েছে। এলাকায় রয়েছে মটর সাইকেল চোরদের একটি সিন্ডিকেট গ্যাং। সম্প্রতি ইনাতগঞ্জ ফাঁড়ি থেকে প্রায় ২০০ গজ দুর রোমান হোসেনের বাসা ও সোনালী ব্যাংকের সামন থেকে তার মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় জিডি করেছেন। এখনো সন্ধ্যান পাননি। তাছাড়া দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের এলাইছ মিয়ার পুত্র রাকিব আহমেদের বাড়ির সামন থেকে একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী চোরের দল নিয়ে যায়। পরে জালালপুর গ্রামের নিকট থেকে এলাকাবাসী চোরসহ টমটম আটক করে থানায় সোপর্দ করেন।
তাছাড়া গতকাল শুক্রবার ইনাতগঞ্জ বাজারে ঈদ মার্কেট করতে আসা জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের জনৈক মহিলার মোবাই ফোনটি চোর কৌশলে চুরি করে নিয়ে যায়। তিনি জানান, তিনি দোকানে কাপড় দেখছিলেন। পাশে মোবাইলটি রাখা ছিল। পরে আর খোঁজে পাননি।
এলাকাবাসী ইনাতগঞ্জ এলাকায় চুরি বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com