বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঈদ ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি সক্রিয় ॥ যাত্রীরা হতাশ

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারিরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন অবৈধভাবে ট্রেনের টিকিট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকিট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। তাদের দৌরাত্ম্যের কারণে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। যদিও মাঝে মাঝে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে কালোবাজারি ধরে। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা একই ব্যবসায় জড়িয়ে পড়ে। তাছাড়া তাদের সাথে রেলওয়ের কিছু অসাধু কর্মচারিও জড়িত রয়েছে। জানা যায, প্রতিদিন শায়েস্তাগঞ্জ থেকে বিভিন্ন লোকাল ও আন্তঃনগর ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন এক থেকে দেড় হাজার যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকেন। ট্রেন ভ্রমণের পূর্বে টিকিট কিনতে গেলেই দেখা দেয় বিড়ম্বনা। এখানে টিকিট যেন সোনার হরিণ। অনেকেই টিকিট না পেয়ে বাধ্য হয়ে সড়ক পথে বাসে ভ্রমণ করেন। আবার অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
এতে অনেক যাত্রী দুর্ঘটনা ও পকেটমার আর ছিনতাইকারীদের কবলে পড়ছেন। এ অবস্থা দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে ট্রেন যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বর্তমানে স্ট্যান্ডিং টিকিট (দাঁড়ানো টিকেট) বন্ধ রয়েছে। এ কারণে দুর্ভোগ আরো বেড়েছে। এর আগে আসন না পেলেও স্ট্যান্ডিং টিকেট করে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতেন। দিন দিন টিকিটের সঙ্কট বাড়ছে। কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহণ করতে হয়। এখানে অনেকে পাচ্ছেন, আবার অনেকে টিকিট পান না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com