শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বহুলায় নিজঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু ঝুমার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে ঝুমা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর। মৃত ঝুমা আক্তার বড় বহুলা গ্রামের আব্দুর রউফের কন্যা। সে স্থানীয় স্কুলের ছাত্রী বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। জানা যায়, ঝুমা আক্তার নিজ ঘরের পাশে গোয়াল ঘরে মায়ের সাথে গোবর পরিস্কার করতে যায়। এ সময় টিনের মধ্যে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গেলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই হামিদুল লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেন। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ বিনাময়নাতদন্তে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com