সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক ৬ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৪৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে সিআর -৮৪১/২২ মামলার পরোয়ানাভুক্ত পলাতক ৬ জন আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ অভিযান চালিয়ে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল, মৃত হাবিজ উল্লাহর পুত্র ছুরুক মিয়া, ছুরুক মিয়ার পুত্র রুহেল মিয়া, মৃত হাসিম উল্লহর পুত্র মুজিব মিয়া, মৃত মানুক মিয়ার পুত্র মোহাম্মদ আলী, মৃত তমিজ উল্লাহর পুত্র আশিক মিয়া, মৃত মাসুক মিয়ার পুত্র মাহফুজ মিয়া। গ্রেফতারকৃতদের বাড়ী দেওপাড়া গ্রামে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com