সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে মাইক্রোবাসসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মাইক্রোবাসসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকালে ডিবির এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, চুনারুঘাট উপজেলার ছনখলা গ্রামের আব্দুল মজিদের পুত্র কুখ্যাত মাদক বিক্রেতা রতন মিয়া (২৫), হাসেম মিয়ার পুত্র আব্দুল মালেক (৩৫) ও নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল বাতেনের পুত্র দ্বীন ইসলাম (২৫)। পুলিশ জানায়, উক্ত গাঁজার মূল্য প্রায় ৩ লাখ টাকা হবে। তারা দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্ত দিয়ে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় মাদক পাচার করে আসছে। এ ঘটনায় ডিবি বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করে সদর থানায় সোর্পদ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com