বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শহরে মহিলার ৫ লাখ টাকা আত্মসাত ॥ ফজল মিয়াসহ ২ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নিরীহ মহিলার টাকা আত্মসাত করেছে এক প্রতারক। এ ঘটনায় ওই প্রতারকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলে তার দুই সহোদর ওই মহিলাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। শুধু তাই নয়, তাকে প্রাণে হত্যার জন্য আক্রমণও করেছে। এ ঘটনায় শহরের জঙ্গল বহুলা গ্রামের সিরাজ মিয়ার কন্যা সাবিনা আক্তার বাদি হয়ে গত ৬ এপ্রিল হবিগঞ্জ কোর্টে একটি মামলা করেন। মামলায় আসামি হল, ইনাতাবাদ জঙ্গল বহুলা গ্রামের লালা মিয়ার পুত্র ফজল মিয়া (৪০) ও তার ভাই রাজু। বিচারক মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। মামলার বিবরণে জানা যায়, আসামি ফজল মিয়া ডাকঘর এলাকায় মেসার্স খাজা স্টিল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সে তার ভাই সাবাজ মিয়ার মাধ্যমে ব্যবসায় অংশীদার হিসেবে বাদির কাছ থেকে ৫ লাখ টাকা নেয় এবং চেক দেয়। কিন্তু অংশীদার না করে নানা রকম তালবাহানা করে। এ ঘটনায় বাদি চেক ডিজঅনার করে তার আইনজীবি তকদির মো. বেনজীরের মাধ্যমে সাবাজ মিয়াকে উকিল নোটিশ দেন। এরপরেই তারা ক্ষিপ্ত হয়ে উঠে বাদির উপর। গত ৩ এপ্রিল বিকাল ৪টার দিকে বাদি কে ফজল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পেয়ে প্রাণে হত্যার জন্য আক্রমণ করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে সে প্রাণে রক্ষা পায়। বাদি আরও অভিযোগ করেন ফজল মিয়ার হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com