সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ইফতার বিতরণকালে এমপি আবু জাহির ॥ করোনা মহামারিতে যুবলীগের সহায়তা কার্যক্রম অনন্য

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা মামারীতে হবিগঞ্জ জেলা যুবলীগ যেভাবে সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সেটি সকলের জন্য অনন্য দৃষ্টান্ত। এ ছাড়াও প্রতিটি ঈদ ও পূজাসহ বিভিন্ন সময় খাদ্য ও বস্ত্র নিয়ে জেলার অস্বচ্ছল মানুষদের পাশে থাকে যুবলীগ। তাঁদের এই কার্যক্রম অবশ্যই প্রসংশার দাবিদার। তিনি গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে জেলা যুবলীগের উদ্যোগে অস্বচ্ছল মানুষদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামছ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় যুবলীগ আড়াই শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে এই ইফতার বিতরণ করেন।
এ সময় এমপি আবু জাহির হবিগঞ্জ জেলাসহ দেশজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল মানুষদেরকে ঘর বাড়ি উপহার ও বিভিন্ন ধরণের ভাতা দেয়ার কথা তুলে ধরে আওয়ামী লীগের পক্ষে থাকার জন্য উপকারভোগীদের প্রতি আহবান জানান। ইফতার বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি শাহ মোঃ আরজু, মোঃ সামছু মিয়া, ফজলুর রহমান খান, প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, বিপুল রায়, মোস্তাফা কামাল সংগ্রাম, শাহীন মিয়া, শাহ দরাজ, আলম মিয়া, দ্রুব জ্যোতি দাশ টিটু, মোঃ ফারুক মিয়া, সবুজ আহমেদ, শাহ বাহার, আমীর হোসেন, জুবায়ের আহমেদ নাজু, পৌর যুবলীগের আহবায়ক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, এমএ মামুন, আমীর উদ্দিন জিসান, উজ্জ্বল আহমেদ, ফাহিম আহমেদ, তাজুল, সিরাজুল, হাবিব, মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com