বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলের কৃতজ্ঞতা প্রকাশ ॥

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৭০ বা পড়া হয়েছে

বার ও বেঞ্চের সুসম্পর্ক দিয়ে হবিগঞ্জবাসীর আইনী সেবা নিশ্চিত করতে চাই
স্টাফ রিপোর্টার ॥ বিপুল ভোটে নির্বাচিত হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সাধারন সম্পাদক ও বিজ্ঞ জিপি-ভিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল তাকে নির্বাচিত করায় সকল আইনজীবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বার্তায় এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল বলেন, অতি অল্প সময়ের মাঝে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে সম্মানিত আইনজীবীদের নিকট বার বার ভোট প্রার্থনা করেছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্বাচন কমিশন, দেশ বিদেশে অবস্থানরত বন্ধু বান্ধব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাংখিদেরকে। নির্বাচনে যারা আমার প্রতিন্দ্বন্দ্বি ছিলেন তাদের নিকটও আমি সহযোগিতা কামনা করছি। আমি নির্বাচিত সাধারন সম্পাদক হিসেবে নিজের পেশাগত উন্নয়ন নয় বরং সকল আইনজীবীদের পেশাগত উন্নয়ন, কাজের পরিবেশের উন্নয়ন এবং সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে বারকে আরও এগিয়ে নেয়ার জন্য কাজ করতে চাই। চলার পথে আমি সিনিয়রদের মূল্যবান পরামর্শ এবং সহকর্মীদের মতামতের মেলবন্ধন ঘটিয়ে সবার প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব। আমার মূল উদ্দেশ্য হবে বার ও বেঞ্চের সু-সম্পর্ক দিয়ে হবিগঞ্জবাসীর আইনী সেবা সুনিশ্চিত করা। ঐতিহ্যবাহী হবিগঞ্জ বারের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com