বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাইটিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুর ২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে মাইটভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও মাইটিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নাহিজ, এডভোকেট মো. সফিকুর রহমান চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত দৌস মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এএসএম নুরুজ্জামান চৌধুরী শওকত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, গ্লোবাল টিভির হবিগঞ্জ প্রতিনিধি এমএ আজিজ সেলিম, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দিদার এলাহী সাজু, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, মোঃ নায়েব হোসেন, সাইফুর রহমান তারেক প্রমূখ। আলোচনাসভা শেষে কেক কেটে মাইটভির ১৩তম প্রতিষ্ঠবার্ষিকী পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com