সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দূর্ঘটনায় আলকাছ মিয়া লাদেন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবীকোনা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত লাদেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র। তিনি ক্ষুদ্র যানবাহন বেচাকিনাসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার মিরপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে গোখাদ্য নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরভীকোণা (প্রকাশিত চারগ্রাম) নামক স্থানে পৌঁছান। এ সময় তার মোটর সাইকেলে থাকা গোখাদ্যের বস্তাটি পড়ে গেলে সাইকেল থামিয়ে উঠানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক পিছন থেকে আসা দ্রুতগামী এনা পরিবহন বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলের লাদেনের মৃত্যু হয়। খবর পেয়ে ক্ষুব্ধ জনতা ঘাতকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেন জানান, দূর্ঘটনায় নিহত ব্যবসায়ী’র লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com