সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে বিপুল পরিমান ভারতীয় গাঁজাসহ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের হরষপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি ভারতীয় গাঁজাসহ জাহেদ হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং বাজার এলাকার আলী আকবরের ছেলে। বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি জানান- গতকাল বুধবার সকালে ধর্মঘর কোম্পানী সদরের নায়েক সুবেদার একে এম ফজলুল হক এর নেতৃত্ব বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ভারতীয় গাঁজা পাচার কালে তাকে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত মোড়ানো ২৪টি প্যাকেটে সাড়ে ১১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com