মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

টিকিট কালোবাজারীদের ধরতে এমপি আবু জাহির এর নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার দুপুরে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় কয়েকজন সদস্য জংশনে কালোবাজারীর অভিযোগ তুললে তিনি এই নির্দেশনা দেন। সভায় বক্তারা বলেন, রেলওয়ে স্টেশনের অভ্যন্তরে পান, সিগারেট ও পানি বিক্রির আড়ালে টিকিট কালোবাজারী করা হয়। পুলিশের কাছে কালোবাজারীদের তালিকাও রয়েছে। কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এ সময় এমপি আবু জাহির কালোবজারীদের শিগগির আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। এ ছাড়াও শায়েস্তাগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন। সভায় উপস্থিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিধ দ্রুত কালোবাজারীদের আইনের আওতায় আনবেন বলে প্রতিশ্রুতি দেন। আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তাসহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com