শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বগলাখালে তোরাব আলী হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপালপুর বগলাখালে চাঞ্চল্যকর তোরাব আলী হত্যা মামলার প্রধান দুই আসামিকে ৬ দিনের মধ্যে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে সদর থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা স্বামী-স্ত্রীকে আটক করেন। তারা হল, ওই গ্রামের মৃত রজব আলীর পুত্র নুর আলী (৪০), তার স্ত্রী নাজিরা আক্তার (৩২)।
পুলিশ জানায়, ঘটনার পরেই নুর আলী তার শশুর বাড়ি খাগাউড়া গ্রামে আত্মগোপন করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় পুলিশ তারা ওই ¯’ানে আছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। উক্ত মামলার তদন্তকারী অফিসার মমিনুল ইসলাম জানান, এ মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরও গ্রেফতার করা হবে। এ ছাড়া তাদের রিমান্ডে এনে আরও রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com