শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলা ভাংচুর ॥ দু’সহোদর আহত

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৬৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে হামলায় ফয়জুল ইসলাম (৫০) ও সিরাজুল ইসলাম (৪০) নামের ২ সহদোর আহত হয়েছেন। আহত দু’ভাইকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎিসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এসময় হামলাকারীরা তাদের বাড়ী ঘরে ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।
আহত জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ওই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মোস্তাকিম মিয়া, বদরুল মিয়া ও আহতদের আপন ছোট ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের বাড়ীঘর ভাংচুর লুটপাট করে।
উল্লেখ্য, বিগত বছরের ৩১ আগষ্ট আমড়াখাই গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ঘটনায় কামাল হোসেন নামের এক ব্যাক্তি নিহত হন। ওই মারামারি ঘটনায় নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলায় ফয়জুল ইসলাম ৩নং ও সিরাজুল ইসলাম ৭নং আসামী। কামাল হত্যাকান্ড মামলায় সিরাজুল ইসলামের পুত্র ও আতœীয় স্বজন আসামী রয়েছেন। ওই হত্যা মামলায় ফয়জুল ইসলামের আপন ছোট ভাই সাইফুল ইসলাম, মোস্তাকিম ও বদরুল ইসলাম স্বাক্ষী হিসাবে নাম রয়েছে। আহতের দাবি তাদের হত্যার উদ্দেশ্যেই তাদের বাড়ীতে হামলা চালানো হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com