বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ডাক বাংলোয় স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণে নেতৃত্ব দেওয়ায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন উদযাপন পরিষদ নবীগঞ্জের আয়োজনে প্রয়াত রাম দয়াল ভট্টাচার্য্য সহ ১৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার নবীগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। প্রয়াত রাম দয়াল ভট্টাচার্য্য নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। উদযাপন পরিষদের ডা: নাজরা চৌধুরী ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ এর নিকট থেকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রয়াত রাম দয়াল ভট্টাচার্য্যরে নাতি ও নবীগঞ্জ আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য্য দেবুল। উল্লেখ, ১৯৭১ সালের ২২ মার্চ সোমবার নবীগঞ্জ ডাক বাংলোয় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com