বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় টমটম চালক নিহত ॥ ঘাতক ট্রাক পলাতক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি রোডে ট্রাকের চাপায় ওয়াহিদ মিয়া (৩০) নামে এক টমটম চালক নিহত হয়েছে। সে মহড়া গ্রামের শহীদ মিয়ার পুত্র। গতকাল সোমবার সকালে সড়ক পাড়াপারের সময় মাধবপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে রাস্তার পাশে চিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। যাওয়ার পথে নবীগঞ্জ এলাকায় পৌছলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com