বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জে কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ ইউএনও’র নির্দেশে তহশিলদারের বাঁধা

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩১৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌরসভাধীন কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করছে পুকুরপাড় গ্রামের বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী প্রাণগোপাল বণিক। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নির্দেশে ইউনিয়ন তহশিলদার সুজিত রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাকা ভবন নির্মাণ বন্ধ রাখা সহ কাগজপত্র নিয়ে ইউএনও অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নৌ-টার্মিনাল রোড সংলগ্ন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অদূরে দীর্ঘদিন ধরে সরকারের মালিকাধীন কোটি কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখল করে কাঁচা, আধাপাকা ও পাকাভবন নির্মাণ নির্মাণ করে আসছে। নির্মাণকৃত ওইসব ঘর সমূহে কেহ ব্যবসা পরিচালনা, কেহ বসবাস আবার কেহ ভাড়া দিয়ে নগদ অর্থ উপার্জন করে আসছে। সম্প্রতি ওই এলাকার সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয় একই এলাকার পুকুরপাড় গ্রামের বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী প্রাণগোপাল বণিক। গতকাল রবিবার সকাল ৯ টায় নির্মাণকৃত পাকাভবনের ছাদ ঢালাই শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নির্দেশে ইউনিয়ন তহশিলদার সুজিত রায় ঘটনাস্থলে ছুঁটে যান। সরকারি জায়গা দখল করে পাকাভবন নির্মাণ করে ছাদ ঢালাইয়ের বিষয়টি দেখতে পান। একই সময় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমিকে বিষয়টি অবহিত করা হলে, ইউএনও’র নির্দেশে তহশিলদার সুজিত রায় পাকাভবনের ছাদ ঢালাই বন্ধ রাখতে নির্দেশ দেন। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউএনও অফিসে যাওয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com