বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাই উপজেলায় ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী ২ জনকে আটক করেছে। লাখাই স্বজনগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা নেতৃত্বে ও এস আই মোঃ শাজাহানসহ পুলিশ গতকাল রবিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে স্বজনগ্রাম নৌকা ঘাটে পুলিশ অভিযান চালায়। এ সময় ঝালকাটি জেলার নলচিটি উপজেলার খয়ারচর গ্রামের মৃত আতহার আলী খলিফার ছেলে সহিদ খলিফা (৫৩) ও তার দ্বিতীয় স্ত্রী চম্পা বেগম (৩৪) কে ৫ কেজি গাঁজা সহ আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সহিদ ও চম্পা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে গাড়ী যোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার জন্য আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই স্বজনগ্রাম নৌকা ঘাট এলাকা থেকে গাঁজা সহ তাদেরকে আটক করেন। তিনি আরো জানান গাঁজার মূল্য ১ লক্ষ টাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com